National

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে।আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আপাতত কোনো জমায়েত করবেন না।

 

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কেউ গুলিবিদ্ধ নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *