বিশাল ব্যবধানে কমলো জ্বালানি তেলের দাম, রোববার থেকে কার্যকর
দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমানো হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন দাম রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অকটেনের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা এবং পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সাধারণ মানুষের বহুল ব্যবহৃত ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য আন্তর্জাতিক বাজারের সাম্প্রতিক মূল্য বিবেচনায় এনে এই দাম সমন্বয় করা হয়েছে।
।
