National

কঠোর কর্মসূচিতে যাচ্ছেন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা

নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশসহ বিভিন্ন দাবি আদায়ে সরকারকে চাপ দিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার’ এর দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় সরকারি দপ্তরসহ আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ফলে সরকারি কর্মচারীদের মধ্যে দিন দিন অসন্তোষ বাড়ছে। দ্রুত গেজেট প্রকাশ না হলে আন্দোলন আরো কঠোর কর্মসূচির দিকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *